ব্রাহ্মণবাড়িয়ায় পৌর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে ইশতিয়াক আহম্মদ ইশান (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে শহরের ট্যাংকেরপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইশতিয়াক আহম্মদ ইশান ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখা ছাত্রলীগের সহ- সভাপতি। তিনি শহরের ট্যাংকেরপাড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ ইদ্রিস মিয়া এবং মাতার নাম নাজমুল নাহার।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, ইশানকে গ্রেপ্তারের পর আজ দুপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন