রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। প্রথম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি।

আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। আর মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। গতকাল শনিবার ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বার্তা সংস্থা বাসসকে তিনি বলেন, রোববার থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হবে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশন জানায়, আসন্ন ইউপি নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।

দ্বিতীয় ধাপে ১১৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ইসির মতবিনিময় : নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন