গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার(২৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ও রাত ১১ টার দিকে মাওনা চৌরাস্তা উড়াল সেতু থেকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা।
এবিষয়ে ইউএনও নাহিদ ভূঞা জানান, রাত ১০টা ২২ মিনিটের দিকে বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় তিনি ভবনের দোতলায় ছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে ককটেল দেখতে পান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : ইসির মতবিনিময় : নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক
বিজ্ঞাপন


