রংপুরের প্রেসক্লাব চত্বরে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা বলছেন আজ সকাল সাতটায় দুই মোটরসাইকেল আরোহী একটি রশি দিয়ে পেচানো বোমা সাদৃশ্য বস্তুটি প্রেসক্লাব চত্বরের নিক্ষেপ করে। পরবর্তীতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ এবং এসআরবির সদস্যরা নিরাপত্তার নিশ্চিতে স্থানটি ঘিরে রাখে । পরে এসআরবি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।

এ সময় এসআরবির রংপুর সদর কোম্পানির কমান্ডার এসপি মনিরুজ্জামান বলেন ,বোমা সাদৃশ্য বস্তুটি আমরা উদ্ধার করেছি এখন এটিকে ডিসপোজাল করার চেষ্টা করা হবে এবং পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এবং বিষয়টি গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন,এসআরবি টিম সর্বদা নাশকতা রুখতে তৎপর রয়েছে পাশাপাশি নাশকতা সৃষ্টিকারীদের সনাক্ত করতে গোয়েন্দা মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানান তিনি।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন,বিষয়টি আতঙ্ক ছড়ানোর জন্যই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি বোমা সাদৃশ্য বস্তুটি নিক্ষেপকারী দুজন মোটরসাইকেল আরোহী কে সনাক্ত করতে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও তিনি বলেন রংপুর মহানগরী নিরাপত্তার স্বার্থে তাদের একাধিক টিম নিয়োজিত আছে।

বিজ্ঞাপন

পড়ুন : তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন