সীতাকুণ্ডে তিন লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন লাখ টাকার জাল নোটসহ ফরহাদুল ইসলাম ফজলু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার কসীতাকুণ্ডে জাল নোটের কারবার, ভাড়া বাসায় মিলল টাকা তৈরির সরঞ্জামরেছে এসআরবি-৭। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটি শহরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারের খাজা আজমির হোটেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৯ নভেম্বর) এসআরবি-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, কয়েকজন জাল নোট ব্যবসায়ী ওই এলাকায় জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে তিন লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ফজলু জানান, জাল টাকা তৈরির সরঞ্জাম রাঙামাটি শহরের কোতোয়ালি মডেল থানার পুনাক সড়কের একটি ভাড়া বাসায় রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করেন এসআরবি-৭-এর সদস্যরা।

গ্রেফতার ফজলু কুমিল্লার মনোহরগঞ্জ থানার লৎসার এলাকার বাসিন্দা। তার বাবার নাম গিয়াস উদ্দিন হায়দার।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার ব্যক্তি, উদ্ধার করা জাল নোট ও জব্দ করা সরঞ্জাম সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে মহাসড়ক অবরোধ, সংঘর্ষে নিহত ১; সাবেক মন্ত্রীর হোটেলে হামলা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন