বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের মিছিল ও সমাবেশ

​কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

​আজ রোববার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি এবং সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান রয়েল।

​এ ছাড়াও জেলা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা মিছিলে যোগ দেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

​পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জসহ সারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বক্তারা এসব কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং যেকোনো বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে মহাসড়ক অবরোধ, সংঘর্ষে নিহত ১; সাবেক মন্ত্রীর হোটেলে হামলা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন