দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরগুনা জেলা যুবদল।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে বরগুনা জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান। কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক খন্দকার রিয়াজ। জেলা যুবদলের সভাপতি জাবেদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে, সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক উল জলিল সোহাগ।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, সাবেক পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল হাওলাদার, সাবেক সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ ও সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ

সমাবেশ বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে। এ জন্য ওয়ার্ড, পাড়া-মহল্লা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে মহাসড়ক অবরোধ, সংঘর্ষে নিহত ১; সাবেক মন্ত্রীর হোটেলে হামলা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন