২৬/০২/২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত লাভলীন রেস্টুরেন্টে এই দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। এতে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট কাজ করছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ঘটনাস্থলে আমাদের নয়টি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এনএ/

আরও পড়ুন: এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন

দেখুন: বরিশাল – বরগুনায় অগ্নিকাণ্ড: একজনের মৃ ত্যু; ব্যাপক ক্ষয়ক্ষতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন