১২/০২/২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকায় বেড়েছে শীত, আসছে শৈত্যপ্রবাহ

উত্তরের বিভিন্ন জেলায় শীত যেন জেঁকে বসেছে। রাজধানী ঢাকাতে গত কয়েকদিন সেভাবে শীতের আঁচ টের পাওয়া যায়নি। তবে নতুন বছর থেকে যেন শীতের অনুভূতি বেড়েছে রাজধানীতে। গত কয়েক দিনের তুলনায় ঢাকাবাসী শীত অনুভব করছেন বেশি। তাপমাত্রাও বলছে সে কথা।

বিজ্ঞাপন

ভোর থেকে কুয়াশায় আবৃত ঢাকা। এর সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। সকাল ১০টার পরও দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত শীতের অনুভূতি থাকতে পারে।

উত্তরে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে, জবুথবু জনজীবন

আবহাওয়া অধিদপ্তরের পর্যালোচনায় দেখা গেছে, নতুন বছরের প্রথম দিন বুধবার  রাজধানীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে এসেছে ৫ ডিগ্রিতে। যা কয়েকদিন আগেও ১০ ডিগ্রির বেশি ছিল।

বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য বিভাগের তাপমাত্রার ক্ষেত্রেও চিত্র ছিল প্রায় একই।

এদিকে, জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়বে শীত এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে এ সময়ে শীতের অনুভূতি বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে– এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে দুয়েকটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া, দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদুথেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এনএ/

আরও পড়ুন: কনকনে শীতে জবুথবু উত্তরের জনজীবন

দেখুন: আগামী সপ্তাহে সারা দেশে বইতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন