২৫/০২/২০২৬, ১৭:০১ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৭:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বই বিতরণে শেখ হাসিনার ছবি: প্রতিবাদে মানবন্ধন

ঝিনাইদহে বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে ।

বিজ্ঞাপন

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দী ইউনিয়নের ১২০ নং মিয়াকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

এ উপলক্ষে বুধবার দুপুর ১২টার দিকে স্কুলের সামনে এলাকাবাসীরা এ মানববন্ধন করে।মানববন্ধনে অংশ নেয় স্থানীয় সচেতন মহলের ব্যাক্তি,অভিভাবক ও শিক্ষার্থীরা।

পহেলা জানুয়ারী বই বিতরণ করার সময় স্বৈরাচার শেখ হাসিনার ছবি

পহেলা জানুয়ারী বই বিতরণ করার সময় স্বৈরাচার শেখ হাসিনার ছবি

মানববন্ধনের অংশগ্রহণকারীরা বলেন, সেলিনা ম্যাডামের পদত্যাগ চাই কেননা চলতি বছরের পহেলা জানুয়ারী বই বিতরণ করার সময় স্বৈরাচার শেখ হাসিনার ছবি সহ ব্যানার ব্যবহার করে এবং স্কুলের শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন সময় টয়লেট পরিষ্কার করান, এমনকি বিদ্যালয় উন্নয়নের নামে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে।

মানববন্ধনের অভিভাবকরা বলেন, আমারা আমাদের সন্তানদের স্কুলে লেখাপড়া করতে পাঠায় তাই বলে আমাদের সন্তানদেরকে দিয়ে স্কুলের যাবতীয় কাজ করাবে। ঠিকমতো ক্লাস নেয় না স্কুলে বাচ্চাদের দিয়ে বিভিন্ন সময় টয়লেট পরিষ্কার করানো হয়। এছাড়াও বিভিন্ন অভিযোগের কথা এলাকাবাসী তুলে ধরেন। এলাকাবাসীর দাবি সেলিনা ম্যাডামের পদত্যাগ চাই।

উনি স্বৈরাচার শেখ হাসিনার সময় স্কুলে অনেক দুর্নীতি ও অনিয়ম করত। সে সময় আমরা কিছু বলতে পারিনি উনার ভয়ে। এবং এক তারিখে বই দেয়ার সময় উনি স্বৈরাচার হাসিনার ব্যানার ব্যবহার করেন।

দেখুন: শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন