২৪/০২/২০২৬, ২০:২০ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ২০:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে রীতিমতো লজ্জায় ডুবিয়েছে আর্জেন্টিনা। কাল রাতে সেলেসাওদের ৬-০ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীরা।

বিজ্ঞাপন

এই আসরের ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসে এর আগে ব্রাজিল কখনো তিন গোলের বেশি ব্যবধানেই হারেনি। এই আসরে যেকোনো দলেরই এত বড় ব্যবধানে হার প্রায় এক যুগ পর।

২০১৩ সালে বলিভিয়ার জালে ৬ গোল করেছিল কলম্বিয়া। জাতীয় দলের যে কোনো স্তরে ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল।

আগামী সেপ্টেম্বরে চিলিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। সেখানে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ থেকে জায়গা করে নেবে চার দল। মোট ১০টি দল ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপে লড়ছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে নিয়ে মোট ছয় দলের রাউন্ড রবিন খেলা হবে। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে বিশ্বকাপে।

এনএ/

দেখুন: আর্জেন্টিনার দুর্দান্ত জয়, ব্রাজিলকে বাঁচালো মারকিনিওস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন