বিজ্ঞাপন

ট্রেন চলাচল শুরু হলেও নতুন ভোগান্তিতে যাত্রীরা

দীর্ঘ ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার (২৯ জানুয়ারী) সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে নতুন করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। তবে রেলওয়ে কতৃপক্ষ জানিয়েছে, দুপুরের পর স্বাভাবিক হতে পারে শিডিউল। 

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ট্রেনই স্টেশনটি ছাড়ছে নির্ধারিত সময়ের এক থেকে দুই ঘণ্টা পর।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, ‘আজ সকাল থেকে রেলের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে কিছু ট্রেন দেরি হতে পারে কারণ ধর্মঘটের কারণে কর্মস্থল ছেড়ে যাওয়া অনেক কর্মীর কর্মস্থলে ফিরে আসতে কিছুটা সময় লাগবে।’

এর আগে মঙ্গলবার রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যদিও যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য ট্রেনের টিকিটে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়।

এমন পরিস্থিতিতে গতকাল গভীর রাতের বৈঠকে রেলের রানিং স্টাফদের দাবি পূরণের আশ্বাস আসে।

রেল উপদেষ্টার প্রতিশ্রুতির পর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

এনএ/

দেখুন: ট্রেন চলাচল বন্ধ: সারাদেশে ভোগান্তিতে যাত্রীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন