২৫/০২/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টিকটক ভিডিও করায় মেয়েকে গুলি করে হত্যা

পাকিস্তানে টিকটক ভিডিও করায় এক কিশোরীকে গুলি করে হত্যা করেছেন তাঁর বাবা ও মামা। গত মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

এতে বলা হয়, মার্কিন নাগরিকত্বধারী বাবা আনোয়ার উল-হক তাঁর ১৫ বছর বয়সী মেয়ে হিরার টিকটক ভিডিও বানানো পছন্দ করতেন না। তাই তিনি তাঁর শ্যালকের সঙ্গে মিলে মেয়েকে হত্যার পরিকল্পনা করেন। 

স্থানীয় পুলিশের ভাষ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে আসেন আনোয়ার। তিনি ও তাঁর শ্যালক তায়েব আলি মিলে হিরাকে হত্যা করেন। 

পুলিশ জানায়, এ ঘটনায় আনোয়ার ও তায়েব আলিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনই দোষ স্বীকার করেছেন। যদি এটি ‘অনার কিলিং’ হত্যাকাণ্ড বলে প্রমাণিত হয় এবং তারা দোষী সাব্যস্ত হয়, তাহলে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, প্রতি বছর পাকিস্তানে শত শত মানুষ বিশেষ করে নারীরা ‘তথাকথিত অনার কিলিং’ এর শিকার হন। পরিবারের সম্মান রক্ষার্থে এই হত্যাকাণ্ডগুলো সাধারণত আত্মীয়স্বজনরা করে থাকেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন