বিজ্ঞাপন

পর্দা নামছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার

৩১ জানুয়ারিতেই পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাসব্যাপি চলা ২৯তম আসরের। সময় বাড়ানোর আবেদন নাকচ করা হয়েছে। শেষ সপ্তাহে তাই পন্যমূল্যের ছাড়ের ছড়াছড়ি। সকাল থেকেই ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

বিজ্ঞাপন

পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নের ৪র্থ আসরের শেষ দিন । ছাড় দেয়ার ঘোষণায় বেচাকেনা আগের চেয়ে বেড়েছে। বেড়েছে ক্রেতা সমাগম আর বিকিকিনি।

বাণিজ্যমেলার শেষ সপ্তাহে ছাড়ের ছড়াছড়ি

শীত কমে যাওয়ায় ক্রেতার ভাটা পড়েছে শীতের পোষাক আর ব্লেজারের দোকানে। ছাড় দিয়েও ক্রেতা পাচ্ছেন না বলে হতাশ। ক্রেতা সমাগম বেশি গৃহস্থালি পন্যের দোকানে। পরিবার পরিজন নিয়ে সবাই এসেছেন মেলা প্রাঙ্গনে।

দর্শনার্থীদের নিরাপত্তায় ছিল ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অস্থায়ী ক্যাম্পও আছে মেলায়।

ছাড় চলছে প্রায় সব পন্যে। তবে দাম ও মান নিয়ে বরাবরের মতই অভিযোগ রয়েছে ক্রেতাদের। তারপরও শেষদিনের মেলায় উপচে পড়েছে ভিড়।

এনএ/

দেখুন: ‘পর্দা কেলেঙ্কারি’র নায়ক এবার সোহরাওয়ার্দী হাসপাতালে!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন