ঢাকা পর্বে বিপিএল ফেরায় আলো কাড়ছেন বোলাররা। লিগ পর্বের শেষ দিনে এসে হাসান মাহমুদ নিলেন ২ উইকেট। আগের ম্যাচে চিটাগাং কিংসের শরিফুল ইসলাম সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ৫ রান খরচায় তুলে নিয়েছিলেন ৪ উইকেট। তবে রান আটকানোতে ছিলেন বেশ কিপটে। ৪ ওভারে রান দিয়েছেন ৫ এবং তুলে নিয়েছেন ২ উইকেট। বিপিএল ইতিহাসে পুরো স্পেল করেছেন এমন বোলারদের মাঝে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং এখন হাসান মাহমুদের।

বিপিএলের রেকর্ডবুকে শরিফুলের চেয়ে খানিকটা এগিয়েই থাকছেন হাসান মাহমুদ।
শরিফুল ৫ রানে ৪ উইকেট নিতে বল করেছিলেন ৩.২ ওভার পর্যন্ত। এদিকে হাসান নিজের ৪ ওভারের পুরোটাই শেষ করেছেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে। বিপিএল ইতিহাসে পুরো স্পেল করেছেন এমন বোলারদের মাঝে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং এখন হাসান মাহমুদের।
এর আগের দিনে শরিফুল বোলিং স্পেল শেষ করেছেন ১.৫০ ইকোনমি রেটে। হাসান মাহমুদ স্পেল বল করেছেন ১.২৫ ইকোনমিতে। যদিও এই ক্ষেত্রে তিনি এককভাবে শীর্ষে থাকছেন না। পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং বাংলাদেশের নাহিদুল ইসলামও ৪ ওভারের বোলিং স্পেল শেষ করেছিলেন ৫ রানের খরচায়।
হাসান ও পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি দুজনেই নিজ স্পেলে পেয়েছেন ২টি করে উইকেট। ২০১৫ আসরে সিলেট সুপারস্টার্সের জার্সিতে বরিশাল বুলসের বিপক্ষে ৫ রানে ২ উইকেট শিকার করেছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।২০২২ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নাহিদুল ইসলাম ৪ ওভারের স্পেলে ৫ রানের খরচায় নিয়েছেন ৩ উইকেট। সামগ্রিকভাবে বিপিএলে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং রেকর্ডটা বাহাতি স্পিনার আরাফাত সানির দখলে। ২.৪ ওভার বল করে কোনো রান খরচ না করে পেয়েছিলেন ৩ উইকেট। ২০১৬ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খুলনা টাইগার্সের বিপক্ষে অবিশ্বাস্য সেই স্পেল করেছিলেন এই স্পিনার।
পড়ুন:তৌহিদ আফ্রিদি ও তার বাবার নামে হত্যা মামলা
দেখুন:দুই আফ্রিদি এখন জামাই-শ্বশুর! |
ইম/


