১১/০২/২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ: দারিদ্র্য দূরীকরণে প্রয়োজন কার্যকর আইন ও নীতিমালা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী ২০৩০ সালের মধ্যে দেশের দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার নানা আইন ও নীতিমালা গ্রহণ করেছে। সংবিধানের মৌলিক অধিকার রক্ষার নীতি অনুযায়ী, দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচি নীতিমালা ২০১৫, ন্যূনতম মজুরি আইনসহ ভূমি সংস্কার আইনগুলো দরিদ্র জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে।

প্রতীকি ছবি / সংগৃহীত

বিশেষজ্ঞরা মনে করেন, দারিদ্র্যের মূল কারণ হলো আয় বৈষম্য, বেকারত্ব, স্বাস্থ্যসেবা ও নারী শিক্ষার অভাব।

তাই, সরকার ইতোমধ্যে দারিদ্র্য বিমোচনে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, নারী ও তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে বলেন, দারিদ্র্য বিমোচনের মহান দায়িত্ব তরুণদেরই বহন করতে হবে।

এছাড়া, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ২০২৪ সালের নভেম্বর মাসে ‘বিআরডিবি শক্তিশালীকরণ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক একটি গবেষণা পরিচালনা করে। এই গবেষণায় বিআরডিবির নীতি ও কৌশলসহ এর সীমাবদ্ধতা ও সম্ভাবনা বিশ্লেষণ করা হয়।

উপজেলা পর্যায়ের কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান, নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বয়স্ক ও বিধবা ভাতা, খাদ্য সহায়তা কর্মসূচির মতো উদ্যোগগুলো দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, আইনি কাঠামোর কার্যকারিতা নিশ্চিত করতে আরও কার্যকর প্রয়োগ দরকার। এছাড়া, স্থানীয় পর্যায়ে তরুণদের উদ্যেগ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে  দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে সহায়তা করবে।  

বাংলাদেশের সরকার দারিদ্র্য বিমোচনে যে আইন ও নীতিমালা গ্রহণ করেছে, তা যদি যথাযথভাবে বাস্তবায়িত হয়, পাশাপাশি তরুণ সমাজ এগিয়ে আসে, তবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করবে।

দেখুন:জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও দারিদ্র বিমোচনে নারীর ভূমিকা

পড়ুন:জানুয়ারিতে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

এসএম/ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন