ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই, সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।
এবার গাজা ভূখণ্ডে বালির ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তর বালির ঢিবিটি তৈরি করেছিল ইসরায়েলের সেনাবাহিনী।
শুক্রবার (০৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো, উত্তরইসরায়েলি সামরিক বাহিনীর নির্মিত বালির ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল আনাদোলুকে বলেছেন,
ইসরায়েলের বুলডোজিং অভিযানের কারণে গাজা শহর এবং উত্তরের বেশ কয়েকটি এলাকায় আত্মরক্ষার্থে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহার করা বালির ঢিবির নিচে ফিলিস্তিনিদের কবর দিয়েছিল ইসরায়েলি বাহিনী।
গাজার এই বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, ঝোড়ো আবহাওয়া গাজাজুড়ে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের কয়েক ডজন তাঁবু উড়িয়ে নিয়েছে। এছাড়া বৃষ্টির পানি অন্যান্য আরও অনেক তাঁবুকে প্লাবিত করেছে।
তিনি বলেন, ফিলিস্তিনিদের থাকার জন্য জরুরিভাবে ১ লাখ ২০ হাজার তাঁবুর প্রয়োজন। যাদের বাড়ি ইসরায়েলি অভিযানে ধ্বংস হয়ে গেছে।
দেখুন: দখল করার খায়েশ ট্রাম্পের? |
পড়ুন:ফিলিস্তিনিদের ছাড়া নিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ
এসএম/ ইম


