বিজ্ঞাপন

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার সর্বোচ্চ বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বিজ্ঞাপন

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, সে ব্যবস্থা করা হবে।’  

এর আগে, গতকাল রাতে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। আহতরা দাবি করেছেন, মোজাম্মেলের বাড়িতে তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

  গতকাল রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।  

এনএ/

দেখুন: গাজীপুরে গরুকে খাওয়ানো হচ্ছে কারখানার পরিত্যক্ত তুলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন