বিজ্ঞাপন

হত্যা মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীন ৭ দিনের রিমান্ডে

রাজধানীর নিউমার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীনকে ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আদালতে হাজির করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার।

অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পুলিশ সুপার তানভীর সালেহীনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাতে রাজশাহীর সারদার পুলিশ একাডেমি থেকে তানভীর সালেহীনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেই সঙ্গে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত।

নিউমার্কেট থানার মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন ব্যবসায়ী ওয়াদুদের আত্মীয় আব্দুর রহমান।

এনএ/

দেখুন: গফরগাঁওয়ে চিকিৎসককে প্রকাশ্যে হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন