বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করে বাংলাদেশ। তাই সেমিফাইনালের টিকিট পেতে দ্বিতীয় ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড।

এই ম্যাচে জিতলেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যাবে কিউইরা। একই সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হবে ভারতেরও। নানা সমীকরণের এই ম্যাচে নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন এনেছে। নাথান স্মিথের জায়গায় এসেছেন কাইল জেমিসন। অন্যদিকে, ড্যারিয়েল মিচেল অসুস্থ থাকায় খেলছেন স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।

বিজ্ঞাপন

বাংলাদেশ দলও তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে। সৌম্য সরকারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন আগের ম্যাচে অসুস্থ থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। আর পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে ফেরানো হয়েছে গতিময় পেসার নাহিদ রানাকে।

দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে, উইল ইয়াং, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রোক।

পড়ুন : নিউজিল্যান্ডকে হারাতে পারবে কি বাংলাদেশ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন