ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করেন। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মহির আলম, মুখপাত্র আশরেফা খাতুন, ঢাবি গণতান্ত্রিক এই সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব আল আমিন সরকার এবং অন্যান্য নেতারা।

গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের যৌথ বৈঠকে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হয়—‘জাতীয় নাগরিক পার্টি’। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন। দলের মূখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম দায়িত্ব পালন করবেন। এই সিদ্ধান্তগুলো বুধবার অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত হয়।
এছাড়া, বৈঠকে দলটির বিভিন্ন পদ নিয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
পড়ুন: নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
দেখুন: আন্দোলনের ঘটনায় মামলা, গ্রেফতার ও বিচারের সর্বশেষ খবর
ইম/


