বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। ঢাকা থেকে রিয়াদে সপ্তাহে ৫ দিন ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। বিশেষভাবে ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজে এই রুটে সেবা দেবে ইউএস-বাংলা।
বুধবার (৫ মার্চ) থেকে এই রুটের টিকিট বিক্রয় শুরু হয়েছে। ঢাকা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র এবং রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে, যা রিয়াদে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে পৌঁছাবে। আবার রিয়াদ থেকে ফ্লাইট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরদিন ভোর ৪টায় পৌঁছাবে।
এয়ারলাইন্সের টিকিটের দামও নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে রিয়াদের নূন্যতম ওয়ানওয়ে ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ৫৪,০৬৫ টাকা, রিটার্ন ভাড়া ৮১,৯৯৮ টাকা। আর রিয়াদ থেকে ঢাকায় ওয়ানওয়ে ভাড়া ৮৪৬ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া ১,৪৫৮ সৌদি রিয়েল।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধা দিতে সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করতে যাচ্ছে তারা। এছাড়া, রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দ্রুত এবং সুবিধাজনক অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রা সহজ করার জন্য ইউএস-বাংলা যত্নশীল থাকবে।
এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম জানান, এই ফ্লাইট চালু করার মাধ্যমে প্রবাসীদের প্রত্যাশা পূর্ণ হবে এবং রেমিট্যান্স যোদ্ধারা দেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে স্বল্প সময়ে পৌঁছাতে পারবেন।
এটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সৌদি আরবের সাথে বাংলাদেশের যোগাযোগ আরও জোরালো করবে এবং প্রবাসী বাংলাদেশিদের সুবিধা প্রদান করবে।
পড়ুন : ঢাকা-সিলেটসহ বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত
দেখুন : ই/রা/ন তৈরি করলো সুপার ট্যাঙ্ক সুলেইমান-402; ই/স/রা/ই/ল-আ/মে/রি/কা আতঙ্কে? |
ইম/


