২৫/০২/২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ

রাজধানীর তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- মোঃ সাজ্জাত হোসেন ওরফে সাগর (৪২), মোঃ ওয়াসিম আকরাম (৩৫), মোঃ সুমন (৩০), মোঃ সুলতান মাহমুদ খান (৪৫) ও মোহাম্মদ শান্ত (২৯)। এসময় তাদের হেফাজত হতে নগদ এক লক্ষ দুইশত টাকা, তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার ও  একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ মার্চ) তেজগাঁও থানাধীন সাতরাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যালের যাত্রী ছাউনির সামনে নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট  মোঃ সোহরাব হোসাইন। সকাল সাড়ে ১১টায় একটি বাসে যাত্রী উঠার সময় কয়েকজন ছিনতাইকারী একজন যাত্রীর টাকা ছিনতাই করে পালাচ্ছিল। বিষয়টি দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মোঃ সোহরাব হোসাইনের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ধাওয়া করে তিন ছিনতাইকারী মোঃ সাজ্জাত হোসেন ওরফে সাগর, মোঃ ওয়াসিম আকরাম ও মোঃ সুমনকে  আটক করেন ও ছিনতাইকৃত নগদ এক লক্ষ টাকা উদ্ধার করেন।

একই দিনে রাজধানীর মিরপুর সাড়ে এগারো এলাকায় সেতারা টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক মিরপুর-জোনের সার্জেন্ট মো: রবিন রানা। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক ৮টা ৪০এ একজন পথচারীর চিৎকার শুনে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মোঃ সুলতান মাহমুদ খানকে ধাওয়া করে আটক করেন।

অন্যদিকে, একই দিনে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায়  রাত আনুমানিক ১২টায় ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মোহাম্মদ শান্তকে  জনসাধারণের সহযোগিতায়  আটক করেন ট্রাফিক উত্তরা-পূর্ব জোনের সার্জেন্ট শাহাদাত হোসেন শান্ত। এ সময় তার হেফাজত হতে তিন পুরিয়া হেরোইন, একটি  স্ক্রু ড্রাইভার, নগদ দুইশত টাকা ও একটি ছিনতাইকৃত মানিব্যাগ উদ্ধার করা হয়।

আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ গ্রহন ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএ/

দেখুন: কুষ্টিয়ায় আইনশৃঙ্খলার অবনতি, বেড়েছে চুরি-ছিনতাই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন