বিজ্ঞাপন

দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সুমন মিয়া ওরফে রাব্বি (৩০), মাহমুদুল হাসান মিয়া ওরফে মীর হোসাইন মীরু (২৮), আমির হোসেন (২২) ও রুবেল মিয়া (২৩)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাত আনুমানিক ১ টা ৪০ মিনিটে উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উত্তরার ১০ নং সেক্টরস্থ আব্দুল্লাহপুর তাসিন সিএনজি স্টেশনের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের উপর একদল দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উক্ত চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় গ্রেপ্তারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটা স্বীকার করেছে তারা। উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এনএ/

দেখুন: অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে বাবর খালাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন