২৭/০২/২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু

নাটোরে পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার সময় বড়াইগ্রামের জোয়াড়ী ইউনিয়নের নওপাড়া গ্রামে কবরস্থানের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দে নজিম উদ্দিন (৫০) নামের এক ব্যাক্তি নিহত হন। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছে। নিহত নজিম উদ্দিন নওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

এদিকে নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় আল মামুন (২৬) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল আনুমানিক ৩টার সময় উপজেলার কাছিকাটা টোল প্লাজার ১০ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য আল মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষীপুর গ্রামের মৃত-ওছিম উদ্দিনের ছেলে।


তাছাড়াও সকালে সিংড়ায় জমিতে পানি সেচ দিতে গিয়ে উদিশা গ্রামের মৃত ইসমাইল শাহ এর ছেলে আনোয়ার শাহ (৫০) শুক্রবার ভোর রাতে জমিতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতিক শর্ট সাকিটে মৃত্যু হয় বলে জানা গেছে।#

পরুনঃ দাম কম হওয়ায় চাহিদা বেড়েছে ঘোড়ার মাংসের

দেখুনঃ ধান দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন