বিজ্ঞাপন

এবার একসঙ্গে মঞ্চ মাতাবেন তৌসিফ-বুবলী

এবার ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এবার ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মনমুগ্ধ করতে চলেছেন। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ বিশেষ পর্বে তাদের দেখা যাবে।

বিজ্ঞাপন

ইত্যাদির এবারের আয়োজনে সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটিতে সমসাময়িক বিষয় নিয়ে গান, অভিনয় ও নৃত্যের মাধ্যমে তীব্র ব্যাঙ্গ ও বিদ্রুপ প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, এসব বিষয় নিয়ে একটি দলীয় সংগীত তৈরি হয়েছে, যেখানে অংশ নেবেন বুবলী-তৌসিফ জুটি।

ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা এই পরিবেশনায় অংশগ্রহণ করেছেন এবং নৃত্য পরিচালনা করেছেন মামুন। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদি এবং কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া।

ফাগুন অডিও ভিশনের মতে, শিল্পীরা এই পরিবেশনাকে সুন্দর করার জন্যে মহড়ায় আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন। অভিনয় ও নৃত্যের সংমিশ্রণে তৈরি দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দিতে পারবে।

ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলা সংবাদের পরে। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

এনএ/

দেখুন: পরীমণিকে নিয়ে এবার মুখ খুললেন রানা প্লাজা নির্মাতা | নাগরিক বিনোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন