২৬/০২/২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে ভোররাতে সড়কে গাছ ফেলে ডাকাতি

ঝিনাইদহের কালীগঞ্জে ভোররাতে সড়কে কলাগাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মূখে পান বোঝাই আলম সাধু, মোবাইল ফোনসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে গিয়েছে।

সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ-কোলাবাজার সড়কের নরেন্দ্রপুর গ্রামের বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী হান্নান শেখ কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আজ ভোরে গোপালপুর গ্রামের কয়েকজন পান চাষীর ১৮ বোজা পান আলম সাধু যোগে কালীগঞ্জ বাজারে নিয়ে আসছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ-কোলাবাজার সড়কের নরেন্দ্রপুর গ্রামের বেলতলা নামক স্থানে পৌছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫-৬ জনের মুখোশধারী ডাকাত দল সড়কে কলাগাছ ফেলে তাদের গতিরোধ করে। অস্ত্রের মূখে গাড়ি চালক ও পান চাষী বিশারত শেখকে আলম সাধু থেকে নামিয়ে পাশর্^বর্তী লিচু বাগানের মধ্যে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, আলম সাধু, মোবাইল ফোন , চাষীদের ১৮ বোজা পান ছিনিয়ে নিয়ে চলে য়ায়। সব মিলিয়ে তাদের প্রায় ২লক্ষ টাকা।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারকে মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহের কালীগঞ্জে বোরখা পরিহিত এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন