মেহেরপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযানে ৯ মোটরসাইকেল আরোহীকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের আমঝুপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন বয়সের মানুষ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে থাকেন, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেহেরপুর ট্রাফিক সার্জেন্ট ইসমাইল হোসেন ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জামালের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৯ টি মোটরসাইকেল আটক করা হয় এবং চালকদের মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মেহেরপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পড়ুন: মেহেরপুরে বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার, আটক ১
দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা! |
ইম/


