কিশোরগঞ্জের ইটনায় স্বেচ্ছাসেবী সংগঠন মৃগা ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৭৫ জনের হাতে শাড়ি, লুঙ্গি, শিশুদের জামা, সেমাই, চিনি, দুধসহ ঈদ উপহার তুলে দেন সংগঠনের সদস্যরা।

মৃগা ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের শুভ উদ্বোধন ঘোষণা করেন লাইম পাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তুহিন আহমেদ, জাহিদুল ইসলাম, মহিউদ্দিন অনিক, জামান তুষার, শাহফাত মবিন, মোজাহিদ সরকার, গোলাম কিবরিয়া, নজরুল ইসলাম, মিজানুর রহমান, রাসেল মাহমুদ, নাইম, মাহবুব, আসিফ, রিয়াদ প্রমুখ।
লাইম পাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, মৃগা ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদ যে উদ্যোগ নিয়েছে এটা খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ। এই সংগঠনের মতো সবাই যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াতো তাহলে অসহায় দরিদ্র মানুষগুলোর জীবন সহজ হতো। সব সময়ই এই সংগঠনের সফলতা কামনা করছি।
মৃগা ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সামাজিক কার্যক্রমে সমাজের সকলের সার্বিক সহযোগিতা চেয়েছে পরিষদের সদস্যরা।


