০৯/০২/২০২৬, ১৫:৫৯ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৫:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আওয়ামী অপশক্তি আবার ফিরে আসতে পারে: ভিপি নুর

আন্দোলনের পক্ষের শক্তির দলগুলো যদি নিজেদের মধ্যে বিভাজন করে, বিদ্বেষ ছড়ায়, বিভক্ত হয় তাহলে আমরা যে আওয়ামী অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রম করেছিলাম সেই অপশক্তি আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (৫ এপ্রিল) বিকালে দশমিনা পূর্বআলীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলীপুরা ইউনিয়ন মিনি ফুটবল বার টুর্ণামেন্টের বহরামপুর ইউনিয়ন একাদশ বনাম আলীপুরা ইউনিয়ন একাদশের মধ্যকার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নূরুল হক নূর বলেন, আমরা মনে করি এই পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি আমাদের মধ্যে আলাপ আলোচনা না থাকে তাহলে যে কোন সময় একটি নতুন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ ফিরে আসলে যারা এতো হুঙ্কার দেয় এই মনুরা ষোল বছর কই ছিল খবর দেখছেন, চোরের মতো আইছে গ্যাছে এখন হুঙ্কার দেয়। ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের পাতি নেতার তাথে তর্কে জড়িয়ে আমাদের দলের ইমেজ নস্ট করা যাবে না।

এসময় দশমিনা উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক ফাহিম, গনঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহজাহান সহ উপজেলা ও ইউনিয়ন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইলান খেলায় টাই ব্রেকারে বহরামপুর ইউনিয়ন একাদশ আলীপুরা ইউনিয়ন একাদশকে এক গোলে হারিয়ে বিজয়ী হয়।

এনএ/

দেখুন: নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডয়চে ভেলেকে যা বললো আরাফাত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন