বিজ্ঞাপন

বিভিন্ন অপরাধে জয়পুরহাটে ১৬ হাজার টাকা জরিমানা ও মাদকসেবির কারাদণ্ড

ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জয়পুরহাটে তিনটি বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অন্য এক প্রতিষ্ঠানে এক হাজার টাকা জরিমানা ও মাদকসেবিকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরীর স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় শহরের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তিনটি বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ। এসময় বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার, মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাঁচবিবি উপজেলায় ১টি মামলায় ৫০০ অর্থদণ্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আক্কেলপুর উপজেলায় একজন মাদকসেবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা। কিন্তু মাদকসেবির নাম পাওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ সাংবাদিকদের জানান, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৩৪ ও ৮০ ধারা মোতাবেক অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা রুটে চলাচলকারী রকি পরিবহন, আহাদ ইন্টারপ্রাইজ ও শাহ ফতেহ আলী পরিবহনকে পৃথকভাবে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ে অন্য এক প্রতিষ্ঠানে এক হাজার টাকা জরিমানা ও মাদকসেবিকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এনএ/

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন