২০/০২/২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে কুয়েটে মশাল মিছিল

উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দুর্বার বাংলার পাদদেশে একত্রিত হয়ে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এদিকে বুধবার উপাচার্যের পদত্যাগ ঘিরে কুয়েট ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। অপরদিকে শিক্ষার্থীদের এক দফা কর্মসূচির প্রতিবাদে দুর্বার বাংলার পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।

এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ১০১তম সিন্ডিকেট সভায় গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৪ মে একাডেমিক কার্যক্রম এবং ২ মে হল খুলে দেয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিক্ষার্থীদের বহিষ্কার ও হল খুলে দেওয়ার এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ছাত্রদের ছয়টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে ২ মে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন