২৬/০২/২০২৬, ১৬:৩৮ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৬:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দর্শনা চেকপোস্টে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে শামীম রেজা সাজু (৩১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও সহকর্মীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দায়িত্বে অনুপস্থিত থাকায় সহকর্মীরা শামীম হোসেনকে খুঁজতে যান। দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন


নিহত শামীম হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন। নতুন ভবনের দ্বিতীয় তলায় তিনি একা একটি কক্ষে থাকতেন।

দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন। বৃহস্পতিবার রাতের কোনো একসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।”

এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।

পড়ুন : তরমুজ বিক্রিকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় আবার এক হিন্দু যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন