বিজ্ঞাপন

ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকাসহ দেশের ১০টি অঞ্চলে আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

অন্যদিকে, দেশের ১০টি অঞ্চলে—ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার—ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

পড়ুন: আজ শনিবার ঢাকার যেসব এলাকার দোকান-মার্কেট বন্ধ

দেখুন: ৫ লাখের সিএনজির দাম কেন ৩০ লাখ?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন