বিজ্ঞাপন

লখনৌকে উড়িয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠলো দিল্লি

আইপিএলে মঙ্গলবার (২২ এপ্রিল) দিনের একমাত্র ম্যাচে লখনৌকে সহজেই হারিয়েছে দিল্লি। এই জয়ের ফলে টেবিলের দুইয়ে উঠে এলো অক্ষর প্যাটেলের দল।

টস জিতে প্রথমে লখনৌকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। শুরুটা দুর্দান্ত হয় লখনৌর। মার্শ ও মার্করামের ঝড়ো ব্যাটিংয়ে মনে হচ্ছিল বিশাল পুঁজি পাবে লখনৌ। তবে এই দুইজন আউট হওয়ার পর আর কেউ দলকে এগিয়ে নিতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানের পুঁজি পায় লখনৌ। জবাবে পুরেল ও রাহুলের ব্যাটে চড়ে ৮ উইকেটের সহজ জয় পায় দিল্লি।


প্রথমে ব্যাট করে লখনৌ ওপেনিং জুটি থেকে করে ৮৭ রান। ৩৬ বলে ৪৫ রান করে আউট হন মার্করাম। তবে লখনৌর অপর ওপেনার মিচেল মার্শ ফিফটি তুলে নেন। তবে তিনিও বেশিদূর এগোতে পারেননি। ৩৩ বলে ৫২ রানে ফেরেন এই অজি ব্যাটসম্যান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লখনৌ। শেষ দিকে আয়ুশ বাদোনির অপরাজিত ২১ বলে ৩৬ রান লখনৌকে লড়াই করার পুঁজি এনে দেন। দিল্লির হয়ে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার।

এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নায়ারকে হারায় দিল্লি। তবে অভিষেক পুরেল এবং রাহুলের জোড়া ফিফটি দিল্লিকে সহজ জয় এনে দেয়। পুরেল ৩৬ বলে ৫১ রানে আউট হন। কেএল রাহুল ৪২ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন। ৮ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয় পায় দিল্লি। লখনৌ হয়ে দুইটি উইকেটই নেন মার্করাম।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠলো দিল্লি। ফলে শেষ চারে থেকে গ্রুপপর্ব শেষ করার ভালো একটা সুযোগ হল দিল্লির। অপরদিকে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে লখনৌ।

বিজ্ঞাপন

পড়ুন : টানা দ্বিতীয় হারের স্বাদ পেল কলকাতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন