০২/০৩/২০২৬, ১৪:৫৬ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৪:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪ কন্যা সন্তানের জননী স্ত্রী সুলেখাকে গলা কেটে হত্যা করেছে স্বামী রব মিয়া। স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী রব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া গ্রামে এ হত্রাকান্ডের ঘটনাটি ঘটেছে।
নিহত সুলেখা পার্শ্ববর্তী কলাগাছিয়া নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে। অপর দিকে স্বামী রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে নারান্দী পশ্চিমপাড়া গ্রামে নিহতের ঘরে গিয়ে দেখতে পায় ৪ কন্যা সন্তানের জননী সুলেখার (৪০) গলাকাটা অবস্থায় লাশ বিছানায় পড়ে আছে। তার স্বামী রব মিয়া রক্তমাখা ধারালো ছুরি এবং পবিত্র কোরআন শরীফ সামনে নিয়ে লাশের পাশে বসে আছে। রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসি জানায়। এ খবর ছড়িয়ে পরলে নিহতের বাড়ীতে উৎচুক জনতা দেখার জন্য ভীর জমায়। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামীকে নিহতের লাশের পাশে বসা অবস্থায় দেখতে পায়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ডের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান,  পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অভিযুক্ত রব মিয়াকে গ্রেফতার কার হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, দুই ভাসুর গ্রেফতার

দেখুন: দিনাজপুরে স্ত্রীকে তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করলেন যুবক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন