০২/০৩/২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ১ হাজার পিস ইয়াবাসহমাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে ১ হাজার পিস ইয়াবাবড়ি সহ মো. আরিফ মন্ডল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার আরিফ মন্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ওমর আলী মোল্লা পাড়ার হাবিব মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশের দাবি, আরিফ মন্ডল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরো একটি হত্যা ও মাদক মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানান-বুধবার রাতে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর রেলক্রসিং এলাকার হযরতের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাতেই রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আজ বৃহস্পতিবার আদালাতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা রাজবাড়ীর অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাতটার দিকে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আজ বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন: রাজবাড়ীতে বিএনপি নেতার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

দেখুন: ধ্বং*স প্রায় ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী দুটি রাজবাড়ী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন