১৩/০২/২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৩/০২/২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আওয়ামীলীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৃহস্পতিবার বিকেলে শহরের বৈরাগী মোড় থেকে একটা মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে (শহীদ বিশাল চত্বর) মানববন্ধন করেন তারা।

এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বক্তব্য দেন জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সালেহুর রহমান সজীব, ওরিয়ার্স অফ জুলাইয়ের জয়পুরহাটের সদস্য সচিব রাসেদুল ইসলাম, সদস্য মোরসালিন ইসলাম, সহ মুখপাত্র মোছা. শিফা, শিক্ষার্থী বোরহান উদ্দিন ও রাহিছুল ইসলাম।

এছাড়াও আওয়ামী লীগের পুনর্বাসন প্রচেষ্টার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আহ্বান জানান এবং তাদের আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, চলতি ২৬ ফেব্রুয়ারি (বুধবার, ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে স্নাতক সমমানের দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন