নিয়ামতপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

রাজশাহী বিভাগের নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন অভিযান পরিচালনা করে বিপুলা পরিমাণ মাদকসহ ৩ জনকে আটক করেছে এসআরবি৫।

বিজ্ঞাপন

নিয়মিত অভিযানে নিয়ামতপুর এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।

রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি জনায়, গতকাল শুক্রবার ১০ অক্টোবর নওগাঁ জেলার নিয়ামতপুর এলাকায় কর্তব্যরত ছিল এসআরবি।

ওই সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, রাউতাড়া গ্রামের তারেকুল এর নিজ বসতবাড়ীতে কতিপয় কিছু সংখ্যাক মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

ওই সূত্রমতে এসআরবি’র আভিযানিক দল উক্ত বাসায় অভিযান করে ০৩ জন মাদক আসামীকে আটক করে। আটককৃতরা হলো, মোঃ তারেকুল ইসলাম (২৮), সে নওগাঁর মান্দা উপজেলার মোঃ একরামুল হক এর ছেলে। মোঃ পিন্টু রহমান (৫২), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন জমিনপুর গ্রামের মৃত সাফজাল হোসেনের ছেলে এবং সাং-জমিনপুর, মোঃ জিয়াউল হক (৪৮), সে একই থানাধীন কবিরাজতলা গ্রামের মৃত সেকেন্দারের ছেলে।

ওই সময় তাদের তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০৩ টি মোবাইল ফোন এবং নগদ অর্থ ৩লক্ষ ১৩ হাজার ১শত টাকা নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

আটককৃতদের নওগাঁ নিয়ামতপুর থানায় আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায়, এসআরবি।

পড়ুন : রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন