মেধা বিকাশ ও আদর্শ সমাজ গঠনের প্রত্যয়ে ফটিকছড়িতে দশমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আল্লামা শাহ্ জমির উদ্দিন (রহ.) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’।
পশ্চিম নানুপুর মনু পণ্ডিত বাড়ি ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে গত ৩ ও ৯ অক্টোবর পশ্চিম নানুপুর মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ ফটিকছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে নবম শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন আল্লামা শাহ্ জমির উদ্দিন (রহ.)-এর সাহেবজাদা হযরত মাওলানা শরীফ উদ্দিন বিন জমির উদ্দিন ও হযরত মাওলানা হাফেজ শিহাব উদ্দিন বিন জমির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুসা সওদাগর, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান তৌহিদুল আলম, প্যানেল চেয়ারম্যান আফাজুর রহমান, নানুপুর লায়লা কবির কলেজের সহকারী অধ্যাপক আহসান আরিফ চৌধুরী, প্রভাষক গাজী মো. ওবাইদুল হক, শিক্ষানুরাগী সালাহ উদ্দিন, প্রধান শিক্ষক দিদারুল আলম, মামুন সরোয়ার, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ফিরুজ উদ্দিন ও সমাজসেবক করিমুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা অন্বেষণে ইয়ং স্টার ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন।
ইয়ং স্টার ক্লাবের সভাপতি মো. সাফায়েত উল্লাহর নেতৃত্বে কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় পরীক্ষার সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও শিক্ষার প্রসারে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন : রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় বাংলাদেশিসহ নিহত ১২
সা/


