১২/০২/২০২৬, ২২:৩৩ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২২:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে স্কুলছাত্র কাফি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকার হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানা বাজারের সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন, নিহত কাফির বাবা সঞ্চয় খন্দকার, উপজেলা নাগরিক পার্টির সভাপতি জোবায়ের হোসেন রহমান, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র শাহিনুর ইসলাম শাহীন ও ছাত্র প্রতিনিধি আতিক ইসলাম আকাশ। এসময় শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তরা কাফি হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে নিখোঁজের ৯দিন পর পুকুরপাড় কাফির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পড়ুন: জয়পুরহাটে বাহাসের চ্যালেঞ্জকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন