১২/০২/২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের উদ্বোধন

দিনাজপুরের বীরগঞ্জে জমকালো আয়োজনে ‘বীরগঞ্জ মডেল প্রেসক্লাব’-এর উদ্বোধন এবং প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা রোড এইচ এম স্কয়ার মার্কেটের দ্বিতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সমন্বয়ে একদল কলম যোদ্ধাদের নিয়ে গঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে উত্তম শর্মা এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল জলিল নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পান আরিফ ইসলাম। নির্বাচন পরিচালনা করেন তিন সদস্যের নির্বাচন কমিশন। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. সমেশ চন্দ্র রায় ও সিনিয়র সাংবাদিক মাহাবুর রহমান আঙ্গুর।

বিজ্ঞাপন


নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যের তালিকায় রয়েছেন, দৈনিক সংগ্রাম প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মমিনুর রশীদ শাহিন দৈনিক মানবকন্ঠ প্রত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রদীপ রায়, দৈনিক খবর পত্র প্রত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন, দৈনিক দেশেরকন্ঠ প্রত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক, দৈনিক প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি আবু বক্কর সুমন, দৈনিক বাংলাদেশের আলো উপজেলা প্রতিনিধি সাইফুল্লাহ্ সাইফ, দৈনিক সকলের খবর উপজেলা প্রতিনিধি নুর নবী নাছিম, সবুজ বাংলা নিউজ এর ধারাভাষ্যকার জয়নাল আবেদিন।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক আল-আমিন, দৈনিক খবর একদিন প্রত্রিকার ষ্টাফরিপোর্টার দয়ারাম রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক জেমিয়ন রায়, জাগরন ব্লাট ব্যংক এর পরিচালক নাঈম ইসলাম, বীরগঞ্জ নিউজ এর পরিচালক আহসান হাবিব ও সাংবাদিক গোকুল রায়সহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নবনির্বাচিত সভাপতি উত্তম শর্মা বলেন, সাংবাদিকতার মর্যাদা রক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বীরগঞ্জ মডেল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুন : দিনাজপুরে জাতিসংঘ ও বিশ্বব্যাংক প্রতিনিধিদলের কৃষি যন্ত্রপাতির কারখানা পরিদর্শন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন