পদ্মা নদীতে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে শরীয়তপুরের পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে আনুমানিক দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ দল।

অভিযানে জব্দ করা কারেন্ট জাল চেয়ারম্যান স্টেশনঘাটে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ছাড়া মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে বিভিন্ন হাটবাজার, মাছের আড়ত ও জেলেপল্লিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জেলেদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানসংশ্লিষ্টরা জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : সিএনজিতে গরু তুলে চম্পট দেওয়ার চেষ্টা, জনতার হাতে আটক দুই নারী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন