পটুয়াখালীর ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রের তত্ববধায়ক প্রকৌশলী আবদুল হালিকে এ কমিটির প্রধান করা হয়েছে। আগামী দুই কার্য দিবসের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির অপর তত্ত্ববধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিদ্যুৎ কেন্দ্রের ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি টিম, বিদ্যুৎ কেন্দ্রের দুটি টিম, নৌ-বাহিনীর একটি টিম ও সেনাবাহিনীর প্রচেষ্টায় রাত এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, অগ্নিকান্ডের ঘটনায় মূল প্লান্টের কোন ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অগ্নিকান্ডে মূল্যবান কোন যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি না হলেও পরিত্যক্ত বেশ কিছু স্ক্র্যাপসহ লোহা-লক্কর পুড়ে গেছে। তবে ভবিষ্যতে যাতে এরকম অগ্নিকান্ডের ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে।
পড়ুন : পটুয়াখালীতে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃত ও এমপিওভূক্তর জন্য করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


