০২/০৩/২০২৬, ৭:০২ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৭:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ১৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১৮ জন বিভিন্ন বয়সী প্রতিবন্ধীর চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন-পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আবু দারদা, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরাও আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের চলাচলের সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, তারা সমাজের মূলধারায় সম্পৃক্ত হয়ে উন্নয়নের অংশীদার হোক।”

উল্লেখ্য, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে রাজবাড়ী জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তর নিয়মিতভাবে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাড়ীতে ১ হাজার পিস ইয়াবাসহমাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন