১০/০২/২০২৬, ১৬:১৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৬:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে দিনে দুপুরে স্বর্ণের দোকান লুট, অভিযোগ করে সংবাদ সম্মেলন

নীলফামারীর সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের সামনে একটি স্বর্ণের দোকান থেকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে মেরাজ জুয়েলার্স নামে ওই দোকানে এ লুটের ঘটনা ঘটে। ওইদিন রাতে দোকানটির মালিক সংবাদ সম্মেলন করে এ কথা জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মালিক মোহাম্মদ মেরাজ বলেন, দোকান থেকে গহনা ও স্টোরের মালামালসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

তিনি বলেন, রোববার দুপুর ১২টা থেকে ১টার দিকে এ লুটের ঘটনা ঘটে। আরমান হোসেন বাদশার নেতৃর্ত্বে একটি সংঘবদ্ধ দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গহনা ও নগদ অর্থ নিয়ে যায়। এ ঘটনায় তিনি রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ তথ্য প্রমাণ সংগ্রহে কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: সৈয়দপুরে পৌর এলাকায় টিআর-কাবিখার ছোঁয়া অবকাঠামোগত উন্নয়নে বদলে যাচ্ছে শহরের রূপ

দেখুন:আকাশে আজব আলোর সরল রেখা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন