28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৯:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই : ডা. শফিকুর রহমান।

জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জামায়াতের আয়োজনে, কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে অমুসলিমদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জামায়াত নির্বাচন চায়। এই সময়ের মধ্যে উপযুক্ত মাস হচ্ছে ডিসেম্বর ও এপ্রিল।

বিজ্ঞাপন

এরপরে গেলে দেশে নির্বাচনের পরিবেশ থাকবে না। বৃষ্টি-ঝড় প্রতিকূল আবহাওয়ার মধ্যে নির্বাচন করা সম্ভব না। কিছু সংস্কারের বিষয় আছে এ কারণে আগামী ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি। অমুসলিমদের উদ্দেশ্য বলেন, আগামীতে কোন জালেম যদি আপনাদের উপর জুলুম করে, আপনারা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, আমাদেরকেও সাথে রাখবেন। আমরা চাইনা জুলুমের স্বীকার হয়ে কেউ ধুকে ধুকে কষ্ট পাক। তার প্রিয় জন্মস্থান ছেড়ে অন্যত্র চলে যাক। আমি আমার জন্মস্থানে থাকবো এবং সম্মানের সাথে থাকবো। যারা অতীতে এই অপরাধ করেছেন তাদেরকে চিহ্নিত করে যার হক তাকে ফিরিয়ে দেওয়া হোক। প্রতিহিংস ও প্রতিশোধের রাজনীতি দেশে কখনো শান্তি বয়ে আনতে পারে না।


এর আগে জামায়াতের গণসংযোগ উপলক্ষে সকালে কুলাউড়ার ভুকশীমইল ইউনিয়নের সহযোগি সদস্য ফরম বিতরণ করেন তিনি। পরে সেখানে পথসভায়ও বক্তব্য রাখেন, এসময় এলাকার মানুষ চাইলে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।


কুলাউড়া উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান সেক্রেটারি মো: ইয়ামীর আলী,কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুনাব দে, সাধারণ সম্পাদক অজয় দাশ, সদস্য অশোক ধর, কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য ও পূজা উদযাপন পরিষদ কুলাউড়া পৌরসভার আহবায়ক বিচিত্র দে।

পড়ুন: নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই-আমির ডা. শফিকুর রহমান।

দেখুন: নির্বাচন হবে,তবে হ্যাঁ-না ভোটের? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন