১২/০২/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষ্যে মোবাইল কোর্টে জরিমানা

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় আজ বুধবার দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন এবং অভ্র জ্যোতি বড়াল এর নেতৃত্বে দিনাজপুর মেডিকেল মোড় এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৩টি পিকআপ এর মালিকের নিকট হতে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ৬টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী। দিনাজপুর জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে লিগ্যাল এইড দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধণ অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন