বিজ্ঞাপন

জয়পুরহাটে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে।’ দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন স্ব স্ব উদ্যোগেও কর্মসূচি পালন করে বলে জানাগেছে।

বিজ্ঞাপন

র‍্যালিতে নেতৃত্ব দেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: সবুর আলী।

এছাড়াও রাজনৈতিক ও শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ আরও অনেকে।

পরে আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

পড়ুন: জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন