১০/০২/২০২৬, ১৩:৫৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর দাগনভূঞায় মাটি কাটা প্রতিরোধে অভিযান পরিচালনায় ৫ জনের কারাদন্ড

ফেনীর দাগনভূঞা উপজেলা ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে রাজাপুর ইউনিয়নের ভবানীপুর ও কোরেশমুন্সী নামক স্থানে অভিযান পরিচালনায় অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়। অভিযুক্তদের ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর ৪ জনের প্রত্যেকেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং প্রতিজনকে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। (১ মে) বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কর্তনকারী এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

পড়ুন: ফেনীর দাগনভূঞায় ফসলি জমির মাটি কাটার অপরাধে পিকআপ জব্দ, ২ জনের কারাদন্ড

দেখুন: ১ হাজার টাকায় ফেনী ঘুরোঘুরি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন